ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।সোমবার (১ জুন)

2026-06-01T14:27:14+06:00
2026-06-01T14:27:14+06:00
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ২:২৭ পিএম   (ভিজিট : ৫৩)
ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।

সোমবার (১ জুন) সকাল থেকে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর ফলে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল, পণ্য খালাস ও লোড-আনলোড কার্যক্রম শুরু হয়েছে পুরোদমে।

ভোমরা সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা বলেন, ঈদের ছুটি শেষে সোমবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।  

প্রসঙ্গত, ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

তবে এ সময়ে ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।










  এই ক্যাটেগরির আরো সংবাদ