দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বাসের ধাক্কা, একই পরিবারের তিনজন নিহত

বরিশাল প্রতিনিধি

সারাদেশ

বরিশালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে বেপরোয়া গতির বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত গেছেন। মঙ্গলবার (২৬

2026-05-26T16:01:56+06:00
2026-05-26T16:01:56+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বাসের ধাক্কা, একই পরিবারের তিনজন নিহত
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:০১ পিএম   (ভিজিট : ৩৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে বেপরোয়া গতির বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত গেছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিয়া বেগম এবং তাদের শিশুকন্যা জান্নাত।

স্থানীয় বাসিন্দারা জানান, যানজটের কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল মোটরসাইকেলটি। ঠিক সেই সময় বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে থানা-পুলিশ।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের আব্দুল হাকিমের ছেলে। ধারণা করা হচ্ছে তিনি পরিবার নিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যানজট নিরসনে কাজ করছে পুলিশ।









  এই ক্যাটেগরির আরো সংবাদ