লিটারে ৩৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক:

অর্থনীতি

মাসের শুরুতে বাড়ানোর পর এবার কমানো হয়েছে জেট ফুয়েলের দাম। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭

2026-05-23T18:30:34+06:00
2026-05-23T18:30:34+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

লিটারে ৩৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ৩৩)
ফাইল ছবি

ফাইল ছবি

মাসের শুরুতে বাড়ানোর পর এবার কমানো হয়েছে জেট ফুয়েলের দাম। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বার্তায় জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.২৫৬ ডলার কমিয়ে ১.০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করে বিইআরসি।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ