জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:১৮ পিএম (ভিজিট : ৩৯)

সংগৃহীত ছবি
জনতা ব্যাংক পিএলসি‘র ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা গত বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমানসহ মহাব্যবস্থাপকবৃন্দ ও সংশ্লিষ্ট উপ মহাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বর্তমান অবস্থার আলোকে কর্মকৌশল নির্ধারণ করে স্বল্প সুদের আমানত, ফরেন রেমিট্যান্স বৃদ্ধি এবং শ্রেণিকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেওয়াসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
ডেল্টা টাইমস্/আইইউ