গোপালগঞ্জে গরু বোঝাই ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরু বোঝাই ট্রাক খালে পড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২২ মে) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের

2026-05-22T17:25:14+06:00
2026-05-22T17:25:14+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

গোপালগঞ্জে গরু বোঝাই ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:২৫ পিএম   (ভিজিট : ৪২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরু বোঝাই ট্রাক খালে পড়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২২ মে) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, কুরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে ৮টি গরু কিনে বরিশালের বানারীপাড়া বাওলিয়া হাটে যাচ্ছিলেন বেপারী রানা ও লিটন। এ সময় ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে ৪ গরুর মৃত্যু হয়।

এরপর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাকি ৪টি গরু জীবিত উদ্ধার করে। তবে ট্রাকে থাকা মানুষজন ভালো আছেন। দুর্ঘটনার পরপরই চালক নজরুল ইসলাম পালিয়ে যান। নিহত ৪টি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, চালক ঘুমের ঘোরে থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ