মৌলভীবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশ

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুজন মারা গেছেন। শুক্রবার (২২ মে) দুপুরের সময় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনাগুলো

2026-05-22T15:53:28+06:00
2026-05-22T15:53:28+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মৌলভীবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৩৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুজন মারা গেছেন। শুক্রবার (২২ মে) দুপুরের সময় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনাগুলো ঘটে।

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বজ্রপাতে নিহত ব্যক্তির নাম তালেব মিয়া (৪০)। তিনি কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ূব মিয়ার ছেলে। 

কমলগঞ্জ উপজেলা রহিমপুর ইউনিয়নের মারা যাওয়া অপর ব্যক্তির নাম স্বপন মুন্ডা। তিনি দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১১টা থেকে প্রায় দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজারে বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কৃষক তালেব মিয়া দুপুরে ধান কাটার সময় নিহত হয়েছেন।

এদিকে কমলগঞ্জ উপজেলার স্বপন মুন্ডা রাবার বাগানে কাজ করার সময়ে বজ্রপাতে নিহত হয়েছেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ও কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ধান কাটার সময় বজ্রপাতে কৃষক তালেব মিয়া ও শ্রমিক স্বপন মুন্ডা নিহত হয়েছেন।   


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ