খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠির ভট্ট

2026-05-20T13:18:35+06:00
2026-05-20T13:18:35+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:১৮ পিএম   (ভিজিট : ৩৩)
মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠির ভট্ট বালিঘাটায় এ দুর্ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেল যোগে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি ট্রাকের নিচে আটকে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, বাহাদুর শিকদার (৪৫) ও কাদের ফারাজী (৫০)। বাকি একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে আব্দুল কাদের বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল চালাছিলেন।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, দুর্ঘটনা থেকে উদ্ধার করে দুই পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, আহত অবস্থায় উদ্ধার করে দুই জনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ