খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে হাসপাতালের তিনতলার একটি স্টোররুমে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রথমে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ২টি ইউনিট যোগ দেয়। আগুন পুরোপুরি নির্বাপণে মোট ১২টি ইউনিট কাজ করে।
মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পোস্ট অপারেটিভ রুম ও অপারেশন থিয়েটারসহ আশেপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় এসি ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো হাসপাতাল জুড়ে আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে আগুন লাগায় আতঙ্কিত হয়ে অনেকে তৃতীয় তলার জানালা থেকে নিচে লাফ দিয়ে পড়ে। কয়েকজন রোগী এবং নার্সকে উদ্ধারের সময় ফায়ার সার্ভিস কর্মীরা আহত হয়। আগুনে পোস্ট অপারেটিভ রুম, ইমার্জেন্সি ওটি বিভাগের মালামাল পুড়ে গেছে। আহতদের মধ্যে হাসপাতালের নার্স রিপা ও শারমিনকে বেসরকারি সিটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন
ঘটনাস্থল থেকে বলেন, হাসপাতালের তিনতলার একটি স্টোররুম তালাবদ্ধ অবস্থায়
ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার
সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট
থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনতলায় থাকা রোগীদের নিরাপদে
সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডেল্টা টাইমস/সিআর/এমই