২৭ না ২৮ মে, মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক

আগামী ১৭ মে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ পর্যবেক্ষণ করবে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে,

2026-05-16T19:58:46+06:00
2026-05-16T19:58:46+06:00
রবিবার, ১৭ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

২৭ না ২৮ মে, মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ১৭ মে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ পর্যবেক্ষণ করবে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ওই দিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা সম্ভব হবে।

এ ছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যেতে পারে। মক্কা, আবুধাবি, আম্মান, জেরুজালেম, কায়রো এবং রাবাতে খালি চোখে চাঁদ দেখা তুলনামূলকভাবে সহজ হতে পারে বলেও জানানো হয়েছে।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র আরও জানিয়েছে, যেহেতু রোববার মুসলিম বিশ্বের কিছু অঞ্চলে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ধারণা করা হচ্ছে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৭ মে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এই হিসেবে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হতে পারে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার প্রেক্ষিতে দেশে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। সূত্র: খালিজ টাইমস


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ