রাজবাড়ীতে পল্লী চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

প্রায় ৭ বছর আগে রাজবাড়ীতে এক পল্লী চিকিৎসককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং সাবেক এক চেয়ারম্যানসহ ৬ জনকে

2026-05-12T14:01:45+06:00
2026-05-12T14:01:45+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজবাড়ীতে পল্লী চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:০১ পিএম   (ভিজিট : ৩৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় ৭ বছর আগে রাজবাড়ীতে এক পল্লী চিকিৎসককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং সাবেক এক চেয়ারম্যানসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম মঙ্গলবার (১২ মে) এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন— বাবলু সরদার, টেকন সরদার ও গাজীয়ার সরকার। আর রাজবাড়ীর দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী, রায়হান সরদার, হাবিবুর রহমান ওরফে হবি সরদার, হেলাল খান, জিল্লুর রহমান ও জিয়া মণ্ডলকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

এ মামলার ২১ আসামির মধ্যে বাকি ১২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দিয়েছেন বলে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামসুদ্দিন জুম্মন জানিয়েছেন।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ