মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শ্রমিক

ডেল্টা টাইমস ডেস্ক:

প্রবাস

মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের বিনতাংর এলাকার মেরাদং-এ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ফজলুর রহমান (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ

2026-05-09T19:11:15+06:00
2026-05-09T19:11:15+06:00
রবিবার, ১০ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শ্রমিক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ২০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের বিনতাংর এলাকার মেরাদং-এ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ফজলুর রহমান (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মে) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে জালান সেরডেং-এর কামপুং জালু বারু মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান ওই এলাকায় একজন সাধারণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
 
মেরাদং জেলা পুলিশ প্রধান ডিএসপি তানসলি মেরিং জানান, ঘটনার সময় ওই ব্যক্তি জালান সেরডেংয়ের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তের বরাতে তিনি জানান, সেমোপ থেকে সিবু অভিমুখে যাওয়া একটি দ্রুতগামী লরি হঠাৎ রাস্তা পার হতে যাওয়া ফজলুর রহমানকে সজোরে ধাক্কা দেয়। লরির প্রবল ধাক্কায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মেডিকেল টিম দ্রুত সেখানে পৌঁছালেও তাকে মৃত ঘোষণা করা হয়।
 
দুর্ঘটনার পর লরি চালক অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সারিকি হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ডিএসপি আরও জানান, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়ে ইতোমধ্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসকে অবহিত করা হয়েছে। সম্পূর্ণ ঘটনাটি সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।
 
এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে সড়ক ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, দায়িত্বশীলভাবে গাড়ি চালানো এবং রাস্তার পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখার পরামর্শ দেয়া হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক প্রাণহানি এড়ানো সম্ভব হয়।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ