লেবানন প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা

ডেল্টা টাইমস ডেস্ক:

প্রবাস

লেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে দেশটির সরকার। বিশেষ ব্যবস্থার আওতায় বৈধ কাগজপত্রবিহীন

2026-05-06T19:26:07+06:00
2026-05-06T19:26:07+06:00
রবিবার, ১০ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

লেবানন প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ২৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে দেশটির সরকার। বিশেষ ব্যবস্থার আওতায় বৈধ কাগজপত্রবিহীন প্রবাসীদের জন্য জরিমানা মওকুফ করে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, দেশে ফিরতে আগ্রহীদের নির্ধারিত ফরম পূরণ করে দূতাবাসে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জেনারেল সিকিউরিটি ফি, ট্রাভেল পারমিট বাবদ নির্ধারিত অর্থ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
 
বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের পাসপোর্ট, ইকামা, সাফারা কন্ট্রাক্ট বা বিএমইটি কার্ড—এই নথিগুলোর যেকোনো একটির ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।
 
দূতাবাস আরও জানায়, আগামী রোববার (১০ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দূতাবাসে সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দেয়া যাবে।
 
বর্তমানে লেবাননে লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী অবস্থান করছেন। তবে ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের পর অনেকেই নিরাপত্তা শঙ্কায় ভুগছেন এবং স্বেচ্ছায় দেশে ফেরার আগ্রহ প্রকাশ করছেন।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ