হিলিতে ডা. জাহিদের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৪:৪২ পিএম (ভিজিট : ৬৫)

সংগৃহীত ছবি
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেনের গর্ভধারিণী মা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় হিলিতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) জুম্মার নামাজ শেষে হাকিমপুর উপজেলার হিলি মডেল মসজিদ ও ক্বাছিমিয়া এতিমখানা মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল শেষে ক্বাছিমিয়া এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।
অনুষ্ঠানের উদ্যোগ নেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী। এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, এনটিভির হিলি প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে মরহুমা জেবুন্নেছার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা মরহুমা জেবুন্নেছার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এঁর মমতাময়ী মা বেগম জেবুন্নেছা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গিয়েছেন ।