ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজ, সম্পাদক রাকিব
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৩২ পিএম আপডেট: ০৪.০৫.২০২৬ ৭:৪২ পিএম (ভিজিট : ১৬৮)

সংগৃহীত ছবি
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ৩১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি ও মো. রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, দক্ষিণ জেলা ছাত্রদল একটি বৃহৎ এবং সাংগঠনিক শক্তিশালী ইউনিট। বিগত আন্দোলন সংগ্রামে অসংখ্য যোগ্য, ত্যাগী, নির্যাতিত এবং পরীক্ষিত ছাত্রনেতা এই সংগঠনের জন্য কাজ করেছেন। ব্যক্তি স্বার্থ, প্রতিহিংসা এবং গ্রুপিংয়ের ঊর্ধ্বে সমন্বয়ের মাধ্যমে সবাইকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। এই দায়িত্ব সততা, স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতার ভিত্তিতে পালন করবো।
ডেল্টা টাইমস্/আইইউ