প্রধানমন্ত্রীর উপহার পেল যশোরের সেই শিশু আন নাসর

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাস বয়সী শিশু আন নাসরের পরিবারের কাছে উপহার পাঠিয়েছেন

2026-04-30T16:59:22+06:00
2026-04-30T16:59:22+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধানমন্ত্রীর উপহার পেল যশোরের সেই শিশু আন নাসর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৪৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাস বয়সী শিশু আন নাসরের পরিবারের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত এই উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা-মা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে যশোর শহরের তসবির হলের সামনে অবস্থিত আন নাসরের বাসায় গিয়ে উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার তুলে দেন।

জানা গেছে, গত সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী সফরে যশোরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন দুপুরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার পথে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রী এক নজর দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় ফুল হাতে শিশুটিকে দেখে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে তাদের কাছে যান। তিনি তাদের সঙ্গে ছবি তোলেন এবং কিছু সময় কাটান। সফর শেষে ঢাকায় ফিরে যাওয়ার পরও তিনি শিশুটির কথা মনে রেখে তার বাড়িতে উপহার পাঠান। এতে আবেগাপ্লুত হয়ে পড়েন আন নাসরের বাবা-মা।

শিশুটির মা আফরোজ খানম নিলিমা বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সন্তানের জন্য এমন উপহার পাওয়া তাদের জন্য এক বিশেষ সম্মান। তিনি বলেন, তিনি কখনো কল্পনাও করেননি যে, তার সন্তানকে দেখে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে আসবেন।

শিশুটির বাবা সাজেদুর রহমান পাপ্পু জানান, প্রধানমন্ত্রীর আগমনের খবর শুনে তার স্ত্রী সন্তানকে নিয়ে তাকে এক নজর দেখার জন্য দাঁড়িয়েছিলেন। সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক বিশেষ অভিজ্ঞতা, যা আজ আরও স্মরণীয় হয়ে উঠেছে প্রধানমন্ত্রীর পাঠানো উপহারের মাধ্যমে। তিনি এটিকে নিজের জীবনের একটি বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ