
সংগৃহীত ছবি
জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়মের অভিযোগে ছয়টি মামলায় ছয়জনকে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী পাঁচটি মামলায় পাঁচজনকে ৪৬ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি মামলায় একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। বাজারে নিরাপদ খাদ্য ও আইনসম্মত পণ্য নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
ডেল্টা টাইমস/মো. মিজানুর রহমান