১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

আগামী ১ মে শ্রমিক দিবসে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। ওইদিন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে

2026-04-25T01:21:34+06:00
2026-04-25T01:46:22+06:00
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:২১ এএম  আপডেট: ২৫.০৪.২০২৬ ১:৪৬ এএম  (ভিজিট : ১৪)

আগামী ১ মে শ্রমিক দিবসে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। ওইদিন নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা ৩০ মিনিটে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। 

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় এই দিবসটিকে 'উৎসব' এবং 'রাজনৈতিক শপথ গ্রহণের দিন' হিসেবে পালনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। শ্রমিক অধিকার রক্ষার পাশাপাশি গণতন্ত্র রক্ষায় তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিয়ে সৃষ্ট উত্তেজনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান প্রোপাগান্ডা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফখরুল। তিনি বলেন, "একটি অশুভ শক্তি ৫ই আগস্টের বিজয়কে নস্যাৎ করতে চায়। তারা গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। তাদের রাজনৈতিকভাবে নির্মূল করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল মে দিবসের সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বলেন, "জননন্দিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন দিশা পেয়েছে, কোনো ষড়যন্ত্রই এই অগ্রযাত্রাকে রুখতে পারবে না।"



ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ