অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলোর ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বেশ কয়েকটি মার্কিন নাগরিক ও মানবাধিকার গোষ্ঠী বৃহস্পতিবার একটি ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি করেছে। এতে

2026-04-25T10:50:02+06:00
2026-04-25T10:50:02+06:00
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলোর ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ১৪)

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বেশ কয়েকটি মার্কিন নাগরিক ও মানবাধিকার গোষ্ঠী বৃহস্পতিবার একটি ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি করেছে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অভিবাসন এনফোর্সমেন্ট চলাকালে যুক্তরাষ্ট্রে ‘ক্রমবর্ধমান স্বৈরতন্ত্র ও বর্ধিত সহিংসতার’ বিষয়ে টুর্নামেন্টের দর্শকদের সতর্ক করা হয়েছে।

সংস্থাগুলো বলেছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং ফিফা, আয়োজক শহর বা মার্কিন সরকারের পক্ষ থেকে কোনো অর্থবহ পদক্ষেপ ও সুনির্দিষ্ট নিশ্চয়তার অনুপস্থিতিতে’ এই সতর্কবার্তা প্রয়োজন ছিল।

সতর্কবার্তায় বলা হয়েছে যে, দর্শকদের নির্বিচারে দেশে প্রবেশে বাধা দেওয়া হতে পারে, ‘অমানবিক’ পরিস্থিতিতে আটকে রাখা হতে পারে অথবা ফোন ও সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক তল্লাশি করা হতে পারে। এটি লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও মিনিয়াপোলিসসহ বিভিন্ন শহরে আগ্রাসী অভিবাসন অভিযানের কথা উল্লেখ করেছে, যা বর্ণবাদী প্রোফাইলিং ও প্রতিবাদ দমনে সহিংস আচরণের অভিযোগের জন্ম দিয়েছে।

ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও জিওফ ফ্রিম্যান বলেছেন যে, মার্কিন প্রবেশ নীতি নিয়ে যৌক্তিক উদ্বেগ থাকলেও সেগুলোকে অতিরঞ্জিত করা হচ্ছে। এক বিবৃতিতে তিনি জানান, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৭ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক এসেছেন।

ফিফার একজন মুখপাত্র ফেডারেশনের গভর্নিং ডকুমেন্টসসহ বেশ কয়েকটি বিবৃতি ও নীতির কথা উল্লেখ করে বলেছেন, ‘ফিফা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল মানবাধিকারকে সম্মান করতে অঙ্গীকারবদ্ধ এবং এই অধিকারগুলোর সুরক্ষা প্রচারে সচেষ্ট থাকবে।’

আগামী ১১ জুন উত্তর আমেরিকা জুড়ে টুর্নামেন্টটি শুরু হবে। ১০৪টি ম্যাচ যুক্তরাষ্ট্রের ১১টি স্টেডিয়ামসহ কানাডার দুটি ও মেক্সিকোর তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ