সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন

2026-04-16T16:13:10+06:00
2026-04-16T16:13:10+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ৭০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বৃহস্প‌তিবার (১৬ এ‌প্রিল) সমাজকল্যাণ মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

ঢাকার মা‌র্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন আজ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

বৈঠকে আমাদের দুই সরকার কীভাবে একসঙ্গে কাজ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা দিতে পারে এবং উভয় দেশের অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ