অন্তর্বর্তী সরকারের সময় মবকে ভীষণভাবে প্রশ্রয় দেয়া হয়েছে: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

মব বা গণপিটুনির মতো ঘটনাকে অন্তর্বর্তী সরকারের সময় ভীষণভাবে প্রশ্রয় দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও

2026-04-15T14:07:21+06:00
2026-04-15T14:07:21+06:00
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের সময় মবকে ভীষণভাবে প্রশ্রয় দেয়া হয়েছে: ডা. জাহেদ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ১২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মব বা গণপিটুনির মতো ঘটনাকে অন্তর্বর্তী সরকারের সময় ভীষণভাবে প্রশ্রয় দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার এ ধরনের কর্মকাণ্ডে ‘জিরো টলারেন্স’ নীতিতে এগোচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব জাস্টিস মেনে নেয়া হবে না। অপরাধী যত বড়ই হোক না কেন, শাস্তি দেয়ার ক্ষমতা একমাত্র রাষ্ট্রের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা সমাজে অরাজকতা তৈরি করে এবং এটি সম্পূর্ণরূপে দণ্ডনীয় অপরাধ।

ডা. জাহেদ উর রহমান বলেন, অতীতে কিছু সময়ে এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়ার কারণে সমাজে একটি ভুল প্রবণতা তৈরি হয়েছে। মানুষ মনে করছে, চাইলেই কাউকে শাস্তি দেয়া যায়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কেউ গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত হলেও তাকে পিটিয়ে মারা তো দূরের কথা, শারীরিকভাবে আঘাত করাও আইনসম্মত নয়।

তিনি বলেন, পকেটমার, চোর, ডাকাতকেও পিটিয়ে মেরে ফেলা যাবে না। সরকার এসব ঘটতে দেবে না। কুষ্টিয়ার ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা কেন হলো, সেটি খতিয়ে দেখা হচ্ছে। মবের ক্ষেত্রে জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স। চোর, পকেটমার, ডাকাত কাউকে পিটিয়ে মেরে ফেলা দূরে থাক, পেটানোই যাবে না।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জানান, বিভিন্ন মন্ত্রণালয় নির্বাচনি ইশতেহার কতোটুকু বাস্তবায়ন করেছে, কিংবা বাস্তবায়নে কী কী বিষয় প্রতিবন্ধকতা তৈরি করছে, সেসব চিহ্নিত করতে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার ইশতেহার বাস্তবায়নে খুবই আন্তরিক।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ