সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

জাতীয়

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে

2026-04-15T13:51:53+06:00
2026-04-15T13:51:53+06:00
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:৫১ পিএম   (ভিজিট : ১৪)

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত ছক অনুযায়ী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবকে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। নির্বাচনী ইশতাহারের গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি হলো ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ’।

নির্বাচনী ইশতাহারের আলোকে প্রণীত এ কর্মপরিকল্পনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এরইমধ্যে কার্যক্রম নেওয়া করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি কর্মচারী নিয়োগসংক্রান্ত এ ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগ থেকে প্রণীত কর্মপরিকল্পনা মোতাবেক মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসগুলোর শূন্য পদে (পিএসসির মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য) নিয়োগের তথ্য জানা প্রয়োজন।

এ অবস্থায় ছক অনুযায়ী এ বিষয়ে প্রতিবেদন পত্র পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে প্রশাসন-২ শাখায় (পিডিএফ ও ওয়ার্ড ফাইলে সফটকপিসহ admincord@mopa.gov.bd ঠিকানায়/ডিনথিতে) প্রেরণ, পিএসসির মাধ্যমে পরণযোগ্য শূন্য পদ থাকলে তার অধিযাচন এ মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে প্রেরণ এবং এ প্রতিবেদন প্রতিমাসের ৫ তারিখের মধ্যে প্রেরণ (মন্ত্রিপরিষদ বিভাগে কপিসহ) নিশ্চিত করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ