বোদায় মুদির দোকানেই ‘তেলের গুদাম’, ১০০ লিটার জব্দ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি মুদির দোকান থেকে অবৈধভাবে মজুত রাখা ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায়

2026-04-12T17:24:25+06:00
2026-04-12T19:55:02+06:00
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বোদায় মুদির দোকানেই ‘তেলের গুদাম’, ১০০ লিটার জব্দ
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:২৪ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৭:৫৫ পিএম  (ভিজিট : ৩৭২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি মুদির দোকান থেকে অবৈধভাবে মজুত রাখা ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দোকানির কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে কামরুল ইসলাম ময়না নামের এক ব্যবসায়ীর বাড়ির সঙ্গে থাকা মুদির দোকান থেকে অবৈধভাবে মজুত করা ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে তা রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আলী জানান, অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই মুদির দোকানে ডিজেল মজুত করে আসছিলেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

অভিযান চলাকালে পঞ্চগড় আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস্/মোঃ শাকিল আহমেদ/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ