বিজ্ঞান মেলায় চমক, গোবিন্দগঞ্জে ক্ষুদে বিজ্ঞানীদের দাপট

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

2026-04-12T17:10:17+06:00
2026-04-12T17:10:17+06:00
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

বিজ্ঞান মেলায় চমক, গোবিন্দগঞ্জে ক্ষুদে বিজ্ঞানীদের দাপট
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ১৮০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঈদগাহ মাঠ প্রাঙ্গণে চার দিনব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান এবং উপজেলা হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে মোট ৫৫টি উদ্ভাবনী বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা তাদের ক্ষুদ্র চিন্তা ও সৃজনশীলতা দিয়ে তৈরি বিভিন্ন যন্ত্র ও প্রযুক্তি উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
মেলায় অংশ নেওয়া ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চকমানিকপুর আমিনিয়া কামিল মাদ্রাসার ক্ষুদে বিজ্ঞানীরা প্রথম স্থান অর্জন করে সুনাম কুড়ায়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশ ও বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতেই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।


ডেল্টা টাইমস/মশিউর/সিআর/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ