ধর্ম মন্ত্রণালয়ের ৩ উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

ধর্ম মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ দিয়েছে সরকার।সোমবার (৬ এপ্রিল) প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন

2026-04-06T16:34:16+06:00
2026-04-06T16:34:16+06:00
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ধর্ম মন্ত্রণালয়ের ৩ উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৫)
ফাইল ছবি

ফাইল ছবি

ধর্ম মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ দিয়েছে সরকার। 

সোমবার (৬ এপ্রিল) প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (অনুদান ও অধিশাখা) মোহা. রুহুল আমিনকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিস, উপসচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলামকে মদিনায় বাংলাদেশ হজ অফিস এবং উপসচিব (হজ-১ শাখা) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়াকে মক্কায় বাংলাদেশ হজ অফিসের সহকারী মৌসুমি হজ অফিসার (দেশভিত্তিক) নিয়োগ দেওয়া হয়েছে।

এজন্য তাদের চাকরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

ডেল্টা টাইমস্/আইইউ

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com