ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়, বিএনপি নেতা গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়ের ঘটনায় চাঁদাবাজ চক্রের এক সদস্যকে

2026-04-03T10:43:47+06:00
2026-04-03T10:43:47+06:00
বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়, বিএনপি নেতা গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ এএম   (ভিজিট : ৭৯)
গ্রেপ্তারকৃত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।  ছবি: সংগৃহীত

গ্রেপ্তারকৃত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়ের ঘটনায় চাঁদাবাজ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মামলার তথ্যে জানা যায়, আগারগাঁও এলাকায় ভাতের হোটেল চালানো ব্যবসায়ী আলমগীরের কাছ থেকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জাকির ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে কিস্তিতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। শুধু তাই নয়, তারা প্রায়ই হোটেলে এসে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেত।

৩০ মার্চ বিকেলে গ্রেপ্তারকৃত জাকির ও তার সহযোগীরা আলমগীরের হোটেলে এসে ভয় ভীতি ও হুমকি দিয়ে পুনরায় আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় আলমগীর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং এতে ভুক্তভোগী আলমগীর আতংকিত হয়ে আসামিকে আরো ৫০ হাজার টাকা সমিতি থেকে কিস্তিতে তুলে এনে দেন। এই ঘটনায় আলমগীর ও তার পরিবার ভয়ে আতংকিত হয়ে নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে আত্মহত্যার চেষ্টাকালে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। 

এরপর ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে গোপন তথ্যের ভিত্তিতে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি জাকিরকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com