শাহজালাল বিমানবন্দরে অনুমোদনহীন ড্রোন জব্দ

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ব্যতীত ড্রোন পরিচালনার একটি ঘটনা শনাক্ত ও প্রতিরোধ করা হয়েছে।রোববার (৫

2026-04-05T18:52:05+06:00
2026-04-05T18:52:05+06:00
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

শাহজালাল বিমানবন্দরে অনুমোদনহীন ড্রোন জব্দ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ৩০)
ফাইল ছবি

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ব্যতীত ড্রোন পরিচালনার একটি ঘটনা শনাক্ত ও প্রতিরোধ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে সাফজয়ী খেলোয়াড়দের আগমন উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে ভিডিও ধারণের সময় একটি ড্রোন হাতেনাতে জব্দ করা হয়। জব্দকৃত ড্রোনটির মডেল ‘DJI Mavic 4 Pro’ হিসেবে শনাক্ত করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ড্রোনটি বেবিচকের পূর্বানুমতি ব্যতিরেকে বিমানবন্দর এলাকায় উড্ডয়ন করা হচ্ছিল, যা বিদ্যমান বিধি-বিধানের পরিপন্থি।

উল্লেখ্য, ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’-এর অন্তর্ভুক্ত। এ ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভবিষ্যতে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বেবিচক।

ডেল্টা টাইমস্/আইইউ

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com