মে’র মধ্যে আফতাবনগর বাইপাস সড়কের দৃশ্যমান সংস্কার

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

মে মাসের মধ্যে আফতাবনগর বাইপাস সড়কের দৃশ্যমান সংস্কার করবে সরকার। রাজধানীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কের চাপ কমাতে

2026-04-02T16:42:04+06:00
2026-04-02T16:42:04+06:00
বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

আফতাবনগরে রাজউক চেয়ারম্যান
মে’র মধ্যে আফতাবনগর বাইপাস সড়কের দৃশ্যমান সংস্কার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ৫০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মে মাসের মধ্যে আফতাবনগর বাইপাস সড়কের দৃশ্যমান সংস্কার করবে সরকার। রাজধানীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কের চাপ কমাতে ডাবল লেন করা হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর আফতাবনগর বাইপাস সড়ক পরিদর্শন শেষে এসব তথ্য জানিয়েছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
 
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার।
 
রাজউক চেয়ারম্যান জানান, বাইপাস সড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রাথমিকভাবে একটি ব্রিজ ও ডাবল লেনের সড়কের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে।
 
উত্তর সিটির প্রশাসক বলেন, অতিরিক্ত খরচ কমাতে সমন্বিত উদ্যোগে করা হবে প্রকল্পের কাজ৷ বাইপাস সড়কে প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনের বিভিন্ন দিক তুলে ধরেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

ডেল্টা টাইমস্/আইইউ

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com