বিয়ে নয় বাগদান সম্পন্ন হয়েছে: সিমরিন লুবাবা

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে আগেই বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলে ধর্মীয় জীবন

2026-04-02T12:55:52+06:00
2026-04-02T12:55:52+06:00
বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

বিয়ে নয় বাগদান সম্পন্ন হয়েছে: সিমরিন লুবাবা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ৬০)

শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে আগেই বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলে ধর্মীয় জীবন যাপনের ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার সেই পথেই আরও এক ধাপ এগিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন লুবাবা। 

সাম্প্রতিক এক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের গুঞ্জন জোরালো হলেও, লুবাবা নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। সব জল্পনার অবসান ঘটিয়ে লুবাবা জানান, তার বিয়ে নয় বরং পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে। 

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লুবাবা লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ তার এই পোস্টের পর থেকেই নেটিজেনদের মাঝে কৌতূহল তৈরি হয়। অনেকে ধারণা করেছিলেন লুবাবা হয়তো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

এদিকে জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষাও তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে লিখেন, ‘আলহামদুল্লিলাহ্ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতা দান করুন এবং বিবাহিত জীবন সুখের করুন আমিন। অভিনন্দন মামা সিমরিন লুবাবা, খুব ইচ্ছা ছিল যাবার কিন্তু সময় করতে পারিনি।’

নায়িকা বর্ষার এমন মন্তব্যে বিয়ের বিষয়টি আরও জোরালো রূপ নিলেও লুবাবা দাবি করেছেন তাদের বিয়ে হয়নি। এক পোস্টে লুবাবা বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’

বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে লুবাবা আরও যোগ করেন, ‘বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।’


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com