ঢাবির মুসা খান মসজিদ পুনরুদ্ধার প্রকল্প উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

2026-03-31T17:17:58+06:00
2026-03-31T17:17:58+06:00
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ঢাবির মুসা খান মসজিদ পুনরুদ্ধার প্রকল্প উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৬১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘দেশের জাতীয় পরিচয় ও ঐক্যের প্রতীক হিসেবে ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ করা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, উঁচু বেদীর ওপর নির্মিত মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন মুসা খান মসজিদকে এই প্রকল্পের মাধ্যমে তার আদি রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং এ প্রকল্পে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করেন।
 
মন্ত্রী আরও বলেন, ‘এ উদ্যোগ দেশের সাংস্কৃতিক পর্যটন বিকাশ, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ঐতিহ্য সংরক্ষণে উদ্বুদ্ধ করতে সহায়ক হবে। তিনি ভবিষ্যতে অন্যান্য ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে এ প্রকল্পকে একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন।’
 
প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং অর্থায়ন করছে ‘মার্কিন রাষ্ট্রদূতের সাংস্কৃতিক সংরক্ষণ তহবিল’। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মার্কিন দূতাবাসের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠান শেষে সংস্কৃতি মন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা সম্ভব।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com