পঞ্চগড় কারাগারে বন্দী-স্টাফ একত্রে উদযাপন করল স্বাধীনতা দিবস

পঞ্চগড় প্রতিনিধি:

সারাদেশ

পঞ্চগড় জেলা কারাগারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ ২০২৬ বন্দী ও স্টাফদের মিলনে আনন্দঘন ও উৎসবমুখর

2026-03-26T16:50:09+06:00
2026-03-26T16:50:09+06:00
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড় কারাগারে বন্দী-স্টাফ একত্রে উদযাপন করল স্বাধীনতা দিবস
পঞ্চগড় প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ৩৭৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চগড় জেলা কারাগারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ ২০২৬ বন্দী ও স্টাফদের মিলনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

সকাল থেকে বন্দীদের জন্য পায়েস ও মুড়ি পরিবেশন করা হয়, আর দুপুরে ছিল পোলাও, গরুর ও খাসির মাংস, মুরগীর রোস্ট, ডাল, সালাদ, মিষ্টি ও পান সুপারী। রাতের জন্য রাখা হয়েছিল মাছ, আলুর দম ও সাদা ভাত। জেলার মো: আখেরুল ইসলাম জানিয়েছেন, শুধু বন্দীই নয়, স্টাফদের জন্যও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল।

জেলার আরও জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেন জেলা কারাগারের কন্টিনজেন্ট। ভালো পারফরম্যান্স প্রদর্শনের জন্য জেলা প্রশাসক তাদের ধন্যবাদ জানান।

জেলা ম্যাজিস্ট্রেট শুকরিয়া পারভীন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু উৎসবমুখর পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে জেলারকে ধন্যবাদ জানান। সবমিলিয়ে বন্দী ও স্টাফদের মিলনময় উদযাপনে পঞ্চগড় জেলা কারাগারে স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন চমৎকারভাবে সম্পন্ন হয়েছে।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ