ধামইরহাটে ৩০০ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে ঈদ উপলক্ষে ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত ঈদ উপহার তুলে দিলেন জামায়াতের এম.পি

2026-03-18T16:34:35+06:00
2026-03-18T16:34:35+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ধামইরহাটে ৩০০ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ২৬২)
নওগাঁর ধামইরহাটে ঈদ উপলক্ষে ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত ঈদ উপহার তুলে দিলেন জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। 

বুধবার (১৮ মার্চ) বেলা ১১ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থ্য নারীদের মাঝে নতুন শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। 

উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমেদ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা এ. কে এম কাজী ফজলুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ মুসা, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহবায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব আব্দুর রহমান, উপজেলা ইসলামী ছাত্র শিবির সম্পাদক মো. আব্দুল্লাহ প্রমুখ। 

এম.পি এনামুল হক বলেন, প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে দেয়া নওগাঁ-২ আসনের মোট ৭শত পিস শাড়ির মধ্যে ধামইরহাট উপজেলায় ৩ শত ও পত্নীতলা উপজেলা ৪শত শাড়ি বিতরণ করা হবে।’


ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ