ডিআরইউতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ডেল্টা টাইমস্ ডেস্ক:

গণমাধ্যম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে।দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) র‌্যালি

2026-03-08T19:34:22+06:00
2026-03-08T19:34:22+06:00
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ডিআরইউতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৫৭)
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। 

দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) র‌্যালি এবং নারী সদস্যদের সম্মানে উপহার প্রদান করা হয়।

এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল—‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: নারী ও কন্যার অধিকার সুরক্ষিত হোক’।

র‌্যালির আগে ডিআরইউর নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। তিনি বলেন, “রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনও আশঙ্কাজনকভাবে কম। কর্মস্থলসহ সব ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা যেন আর দেখা না দেয়—এটাই হওয়া উচিত নারী দিবসের অঙ্গীকার।”

তিনি আরও যোগ করেন, “নারী ও শিশুর ওপর যে সহিংসতা চলছে, সেই কালো অধ্যায়ের অবসান আমরা চাই। দেশের প্রতিটি নাগরিককে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআরইউর আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া। এতে বক্তব্য রাখেন সাবেক নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী এবং প্রেসেঞ্জারের সিনিয়র রিপোর্টার জাহিদা পারভেজ ছন্দা।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, সুমন চৌধুরী, মো. মাজাহারুল ইসলাম, ডেইলি সিটিজেন টাইমসের সম্পাদক নাজমুল আহমেদ তৌফিক, এম এ বাকী, এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মাহফুজা মোসলেহী, আমার দেশ পত্রিকার এমরানা আহমেদ, হরলাল রায় সাগর প্রমুখ।

নারী দিবসের গুরুত্ব তুলে ধরে জাহিদা পারভেজ ছন্দা বলেন, “বর্তমান সময় শুধু উদযাপনের নয়, বরং নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের সময়। উন্নত সমাজ মানে সকল নারীর জন্য সমান অধিকার নিশ্চিত করা।”

সভাপতির বক্তব্যে জান্নাতুল ফেরদৌস পান্না বলেন, “নারীকে দুর্বল ভাবা বন্ধ করতে হবে। তাদের সুযোগ দিতে হবে, অধিকার দিতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। সমাজ তখনই বদলাবে। সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। এ বিষয়ে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে, তা না হলে নারীর সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না।”


ডেল্টা টাইমস্/সিআর/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com