ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, পেট্রলপাম্প ভাঙচুর

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

ঝিনাইদহে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পের কর্মচারীদের মারধরে ফারদিন আহমেদ নীরব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার

2026-03-08T09:48:14+06:00
2026-03-08T09:48:14+06:00
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, পেট্রলপাম্প ভাঙচুর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৯:৪৮ এএম   (ভিজিট : ২০৯)
ঝিনাইদহে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পের কর্মচারীদের মারধরে ফারদিন আহমেদ নীরব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ফারদিন আহমেদ নীরব ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে শহরের ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গেলে পাম্পের কর্মচারীদের সঙ্গে নীরবের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

এ সময় পাম্পের এক কর্মচারী নীরবকে কানের নিচে সজোরে থাপ্পড় মারেন এবং লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে আহত অবস্থায় তিনি শহরের বকুলতলা এলাকায় তার মেসে ফিরে গেলে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল-এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নীরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সাবেক সদস্য ছিলেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ