২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

বরিশাল প্রতিনিধি:

সারাদেশ

সরকার দেশের সর্বত্র ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।রোববার

2026-02-22T15:28:41+06:00
2026-02-22T16:06:13+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার
বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ৪:০৬ পিএম  (ভিজিট : ২৫১)
সরকার দেশের সর্বত্র ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কারণে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। পরবর্তীতে খালগুলো প্রায় মৃত হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন করে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে, যা জোয়ার-ভাটার পানি আবারও কৃষকের জমিতে পৌঁছে দেবে।

মন্ত্রী আরও বলেন, "আমরা কোনো দলীয় রাষ্ট্র বা দলীয় সরকার গঠন করবো না। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। জনগণ যদি আমাদের নির্বাচিত করে, আমরা সরকারে থাকবো; না হলে থাকবো না। তবে নির্বাচনী ব্যবস্থাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।"

তিনি প্রশাসন ও পুলিশকে জনগণের সেবা কার্যক্রমে আরও উপযোগী পরিবেশ তৈরির নির্দেশ দেন।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ