পিরোজপুরে বিএনপির আহ্বায়কসহ দুই নেতাকে কুপিয়ে জখম

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

পিরোজপুরে সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকে কুপিয়ে

2026-02-16T09:44:15+06:00
2026-02-16T09:44:15+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

পিরোজপুরে বিএনপির আহ্বায়কসহ দুই নেতাকে কুপিয়ে জখম
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৪ এএম   (ভিজিট : ১৮৪)
পিরোজপুরে সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত মহিউদ্দিন মল্লিক নাসির (৬০) পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও একই উপজেলার শংকরপাশা গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে এবং রিয়াজউদ্দিন মল্লিক নিপু (৪৫) শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে। 

আহতরা বলেন, রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে আমরা বাড়িতে যাচ্ছিলাম। এ সময় আমরা পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা ব্রিজের মাঝামাঝি পৌঁছানোর পর ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আমাদের পথ রোধ করে। 

এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এতে নাসিরের দুই পা, হাত ও ঘাড় জখম হয়। এ ছাড়া নিপুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। 

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রাজিব পাইক জানান, ‘আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। একজনের দুই পায়ে গুরুতর জখম অবস্থায় এসেছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান সোমবার সকালে সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা এ হামলা ঘটিয়েছে, তা তদন্ত শেষে বলা যাবে। 


ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ