কুষ্টিয়ার ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

ডেল্টা টাইমস্ ডেস্ক:

সারাদেশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে

2026-02-11T18:29:37+06:00
2026-02-11T18:29:37+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুষ্টিয়ার ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ১৫৭)
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার সদকি ইউনিয়নের বানিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে একটি ঘাসক্ষেত থেকে ব্যাগভর্তি পরিত্যক্ত অবস্থায় এসব বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি ভোটকেন্দ্রের সামনে ঘাসের মধ্যে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগের ভেতরে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে তারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি জব্দ করে এবং ভেতরে থাকা ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেন। ঘটনার পরপরই ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ