ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি)

2026-02-11T12:50:17+06:00
2026-02-11T13:17:54+06:00
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫০ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ১:১৭ পিএম  (ভিজিট : ৩১২)
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ‍দিকে তাকে আটক করা হয়েছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তবে গণনা চলছে। তিনি বলছেন এটা তার ব্যবসার টাকা।

আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা। বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।  তার বাবার নাম দবিরুল ইসলাম।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। 

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলার তদন্ত অব্যাহত থাকবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ