তিস্তার দাবি আদায়ে নিজেদের স্বার্থে আন্দোলনকে বেগবান করতে হবে

ডেল্টা টাইমস্ ডেস্ক:

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তিস্তার পানির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। আমাদের পার্শ্ববর্তী দেশ

2026-02-07T16:43:22+06:00
2026-02-07T16:43:22+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

তিস্তার দাবি আদায়ে নিজেদের স্বার্থে আন্দোলনকে বেগবান করতে হবে
ঠাকুরগাঁও জেলায় মির্জা ফখরুল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ৯৭)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তিস্তার পানির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পানি বণ্টনের ব্যাপারে আমাদেরকে এখন পর্যন্ত কোনো সুরাহা দিতে পারেনি। অথচ আন্তর্জাতিক আইনে আছে অবশ্যই প্রয়োজনমতো পানি দিতে হবে। তারা দেয়নি বরং এটা নিয়ে আমরা যখন কথাবলি তখন ভারত সরকার পশ্চিমবঙ্গের সরকারকে দোষারোপ করে এড়িয়ে গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আসাদুল হাবিব দুলুর রচিত ‘জাগো বাহে তিস্তা বাছাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
 
মির্জা ফখরুল বলেন, ভারত থেকে যদি আমরা সঠিক হিসেবে পেতাম তাহলে তিস্তা এভাবে মরে যেত না। তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হয়েছে। আমাদের দলেও আলোচনা হয়েছে। আমরা মনে করি এটি মহাপরিকল্পনার মধ্যে নিয়ে আশপাশ মানুষের যেন জীবন জীবিকা সুন্দর করা যায়। সহজ করা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে।
 
এজন্য নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে আন্দোলনকে আরো বেগবান করতে হবে। 


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ