গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

১০ বছর আগে গোপালগঞ্জ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাঈদুর রহমান হত্যার ঘটনায় করা মামলা রায়ে পাঁচ আসামিকে

2026-01-28T13:16:42+06:00
2026-01-28T13:16:42+06:00
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:১৬ পিএম   (ভিজিট : ২৬২)
রায় ঘোষণার পর আসামিদের আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

রায় ঘোষণার পর আসামিদের আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

১০ বছর আগে গোপালগঞ্জ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাঈদুর রহমান হত্যার ঘটনায় করা মামলা রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড, ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১–এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী এস এম শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে সাঈদুরকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সাঈদুরের ভাই রাসু বাদী হয়ে ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ