হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস পালিত

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ

আজ ১৩ জানুয়ারি হিলি রেলস্টেশন মনে করিয়ে দিয়েছে ১৯৯৫ সালের এক ভয়াবহ ট্রাজেডির কথা। এক রাতের মধ্যে ২৭

2026-01-13T20:20:39+06:00
2026-01-13T20:20:39+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস পালিত
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম   (ভিজিট : ১৫২)
আজ ১৩ জানুয়ারি হিলি রেলস্টেশন মনে করিয়ে দিয়েছে ১৯৯৫ সালের এক ভয়াবহ ট্রাজেডির কথা। এক রাতের মধ্যে ২৭ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন, শতাধিক আহত ও পঙ্গুত্ব বরণ করেছিলেন—হিলি ট্রেন দুর্ঘটনা আজও স্থানীয়দের মনে তাজা।

রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে নিহতদের স্মরণে প্রতিটি বছর দিনটি হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করা হয়। বিকেল ৪টায় স্টেশন চত্বরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

দুর্ঘটনার দিন, রাত সাড়ে ৮টার দিকে হিলি রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল ট্রেন। সেই সময় বিপরীত দিক থেকে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে লোকাল ট্রেন ও আন্তঃনগর এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়।

সরকারি হিসাব অনুযায়ী, ২৭ জন নিহত হন, শতাধিক যাত্রী আহত হন এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। স্থানীয়রা অভিযোগ করেন, দায়িত্বরত স্টেশন মাস্টারের অবহেলার কারণে দুর্ঘটনা ঘটেছে।


ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি/সিআর











  এই ক্যাটেগরির আরো সংবাদ