খালেদা জিয়ার জানাজা উপলক্ষে বুধবার মেট্রোরেলে বিশেষ সার্ভিস

ডেল্টা টাইমস্ ডেস্ক:

রাজধানী

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়ার জন্য মেট্রোরেলের বিশেষ সার্ভিস পরিচালনা করা হবে।মঙ্গলবার

2025-12-30T19:31:02+06:00
2025-12-30T19:31:02+06:00
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে বুধবার মেট্রোরেলে বিশেষ সার্ভিস
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম   (ভিজিট : ৪৪২)
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়ার জন্য মেট্রোরেলের বিশেষ সার্ভিস পরিচালনা করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রোরেল সার্ভিস পরিচালনা করবে।

মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ