বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডিএমপির শোকবার্তা

ডেল্টা টাইমস্ ডেস্ক:

রাজধানী

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন

2025-12-30T18:44:53+06:00
2025-12-30T18:44:53+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডিএমপির শোকবার্তা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৩৬১)
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শোকবার্তায় সই করেন।

ডিএমপির শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তাঁর এই মহাপ্রয়াণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গভীরভাবে শোকাহত।

একইসঙ্গে মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন—এই দোয়াও করা হয়।

মঙ্গলবার সকাল ৬ টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার, এরইমধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ