বিসিবি ঘোষণা করলো নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ডেল্টা টাইমস্ ডেস্ক:

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘সোনার বাংলা পাথওয়ে টি–২০ ক্রিকেট লিগ ২০২৬’ নামে একটি নতুন টি–টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত

2025-12-29T19:42:23+06:00
2025-12-29T19:42:23+06:00
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

বিসিবি ঘোষণা করলো নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৪২ পিএম   (ভিজিট : ২৪৩)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘সোনার বাংলা পাথওয়ে টি–২০ ক্রিকেট লিগ ২০২৬’ নামে একটি নতুন টি–টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। 

সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।

দেশের ঘরোয়া ক্রিকেটের পাইপলাইন আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নিচ্ছে বিসিবি। বিশেষ করে যে ক্রিকেটাররা বর্তমানে ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব লিগ ব্যবস্থার বাইরে আছেন, তাদের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে সুযোগ সৃষ্টি করতে চায় বোর্ড।

বিসিবির সহসভাপতি ও জাতীয় দলের অধিনায়ক ফারুক আহমেদকে এই টুর্নামেন্ট আয়োজনের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। লিগের ম্যাচগুলো বগুড়া ও রাজশাহী—এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 
 
নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই এই প্রতিযোগিতা মাঠে গড়াবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই টুর্নামেন্টে ছয় থেকে আটটি দল অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। খেলোয়াড় নির্বাচন করবেন জাতীয় নির্বাচক প্যানেল। যোগ্যতা নির্ধারণ করা হয়েছে নিম্নলিখিত ভিত্তিতে—

ক) বিপিএল টি–টোয়েন্টি ২০২৫–২৬ -এর নিলাম তালিকায় থাকা সত্তেও কোনো ফ্র্যাঞ্চাইজি দ্বারা নির্বাচিত না হওয়া খেলোয়াড়রা।

খ) যে আটটি দল ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেয়নি, সেসব দলের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়রা।

প্রতিযোগিতার পেশাদার ও একই পর্যায়ের মান বজায় রাখতে বিসিবি সংশ্লিষ্ট দলগুলোর টিম ম্যানেজমেন্ট নিয়োগ করবে। খেলোয়াড়দের পারিশ্রমিকসহ সব আর্থিক বিষয় বিসিবি নিজেই পরিচালনা করবে।

সোনার বাংলা পাথওয়ে টি–২০ ক্রিকেট লিগের দল গঠন, ম্যাচ সূচি ও পরিচালনাগত অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ