২০২৬ ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ফুটবলারর নাম প্রকাশ করল ফিফা

ডেল্টা টাইমস্ ডেস্ক:

খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে থাকা শীর্ষ ১০ ফুটবলারকে সামনে এনেছে ফিফা। আগামী বিশ্বকাপে ৩২টি দল

2025-12-29T15:10:40+06:00
2025-12-29T15:10:40+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

২০২৬ ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ফুটবলারর নাম প্রকাশ করল ফিফা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩:১০ পিএম   (ভিজিট : ২৭৪)
২০২৬ ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে থাকা শীর্ষ ১০ ফুটবলারকে সামনে এনেছে ফিফা। আগামী বিশ্বকাপে ৩২টি দল হওয়ায় আগের যেকোনো আসরের চেয়ে এবার বেশি ম্যাচ খেলা হবে। ফলে স্বাভাবিকভাবেই বাড়বে গোলসংখ্যা। তবে শেষ পর্যন্ত কে সবচেয়ে বেশি গোল করবেন, তা এখনও অনিশ্চিত। সেই সম্ভাব্য তালিকাই তুলে ধরেছে ফিফা।

হ্যারি কেন (ইংল্যান্ড)

আন্তর্জাতিক গোল: ১১২ ম্যাচে ৭৮

বিশ্বকাপ গোল: ১১ ম্যাচে ৮

গ্রুপ ‘এল’ প্রতিপক্ষ: ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

আন্তর্জাতিক গোল: ৯৪ ম্যাচে ৫৫

বিশ্বকাপ গোল: ১৪ ম্যাচে ১২

গ্রুপ ‘আই’ প্রতিপক্ষ: সেনেগাল, প্লে-অফ পথ–২ বিজয়ী, নরওয়ে

লিওনেল মেসি (আর্জেন্টিনা)

আন্তর্জাতিক গোল: ১৯৬ ম্যাচে ১১৫

বিশ্বকাপ গোল: ২৬ ম্যাচে ১৩

গ্রুপ ‘জে’ প্রতিপক্ষ: আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

আর্লিং হলান্ড (নরওয়ে)

আন্তর্জাতিক গোল: ৪৮ ম্যাচে ৫৫

বিশ্বকাপ ম্যাচ: নেই

গ্রুপ ‘আই’ প্রতিপক্ষ: প্লে-অফ পথ–২ বিজয়ী, সেনেগাল, ফ্রান্স

নিক ভোল্টেমাডে (জার্মানি)

আন্তর্জাতিক গোল: ৮ ম্যাচে ৪

বিশ্বকাপ ম্যাচ: নেই

গ্রুপ ‘ই’ প্রতিপক্ষ: কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

আন্তর্জাতিক গোল: ২২৬ ম্যাচে ১৪৩

বিশ্বকাপ গোল: ২২ ম্যাচে ৮

গ্রুপ ‘কে’ প্রতিপক্ষ: প্লে-অফ পথ–১ বিজয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া

ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)

আন্তর্জাতিক গোল: ৪৫ ম্যাচে ৮

বিশ্বকাপ গোল: ৪ ম্যাচে ১

গ্রুপ ‘সি’ প্রতিপক্ষ: মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

লামিনে ইয়ামাল (স্পেন)

আন্তর্জাতিক গোল: ২৩ ম্যাচে ৬

বিশ্বকাপ ম্যাচ: নেই

গ্রুপ ‘এইচ’ প্রতিপক্ষ: কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

ওসমান দেম্বেলে (ফ্রান্স)

আন্তর্জাতিক গোল: ৫৭ ম্যাচে ৭

বিশ্বকাপ গোল: ১১ ম্যাচে ০

গ্রুপ ‘আই’ প্রতিপক্ষ: সেনেগাল, প্লে-অফ পথ–২ বিজয়ী, নরওয়ে

লাউতারো মার্টিনেজ (আর্জেন্টিনা)

আন্তর্জাতিক গোল: ৭৫ ম্যাচে ৩৬

বিশ্বকাপ গোল: ৬ ম্যাচে ০

গ্রুপ ‘জে’ প্রতিপক্ষ: আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতারা (সংক্ষিপ্ত তালিকা)


১৯৩০: গিয়ের্মো স্তাবিলে – ৮ গোল

১৯৩৪: ওলড্রিচ নেজেডলি – ৫ গোল

১৯৩৮: লিওনিদাস – ৭ গোল

১৯৫০: আদেমির দে মেনেজেস – ৯ গোল

১৯৫৪: সান্দোর কোচিস – ১১ গোল

১৯৫৮: জ্যুস্ত ফঁতেন – ১৩ গোল

১৯৬২: ফ্লোরিয়ান আলবার্ট, গ্যারিঞ্চা, ভ্যালেনতিন ইভানোভ, দ্রাজেন জেরকোভিচ, লিওনেল সানচেজ ও ভাবা – প্রত্যেকে ৪ গোল

১৯৬৬: ইউসেবিও – ৯ গোল

১৯৭০: গের্ড মুলার – ১০ গোল

১৯৭৪: গ্রেজগর্জ লাতো – ৭ গোল

১৯৭৮: মারিও কেম্পেস – ৬ গোল

১৯৮২: পাওলো রোসি – ৬ গোল

১৯৮৬: গ্যারি লিনেকার – ৬ গোল

১৯৯০: তোতো স্কিলাচ্চি – ৬ গোল

১৯৯৪: ওলেগ সালেনকো ও হ্রিস্তো স্তইচকভ – প্রত্যেকে ৬ গোল

১৯৯৮: ডাভোর শুকার – ৬ গোল

২০০২: রোনালদো – ৮ গোল

২০০৬: মিরোস্লাভ ক্লোসে – ৫ গোল

২০১০: থমাস মুলার, ওয়েসলি স্নেইডার ও দাভিদ ভিয়া – প্রত্যেকে ৫ গোল

২০১৪: জেমস রদ্রিগেজ – ৬ গোল

২০১৮: হ্যারি কেন – ৬ গোল

২০২২: কিলিয়ান এমবাপ্পে – ৮ গোল


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ