বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশে ফেরার খবর

ডেল্টা টাইমস ডেস্ক:

গণমাধ্যম

এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তী সময়ে

2025-12-25T17:05:18+06:00
2025-12-25T17:05:18+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশে ফেরার খবর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম   (ভিজিট : ৫৫০)

এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তী সময়ে পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে সেখানেই দীর্ঘ প্রবাসজীবন কাটাতে বাধ্য হন তিনি। অবশেষে প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির এই শীর্ষ নেতা। তার স্বদেশ প্রত্যাবর্তনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।



ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম দিয়েছে— ‘নির্বাচনের আগে নির্বাসন থেকে দেশে ফিরেছেন শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশ নেতা’। প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে ঢাকায় ফিরেছেন তারেক রহমান। দলটি আশা করছে, তার এই প্রত্যাবর্তন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের নতুনভাবে উজ্জীবিত করবে। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাকে প্রধানমন্ত্রী পদে শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।


ফরাসি বার্তা সংস্থা এএফপি শিরোনাম করেছে— ‘নির্বাসনের অবসান ঘটিয়ে ১৭ বছর পর দেশে ফিরলেন খালেদা জিয়ার উত্তরসূরি’। সংস্থাটি বলেছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একটি পরিবারের উত্তরসূরি এবং দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের নেতা তারেক রহমান দেশে ফিরছেন। প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রসঙ্গ টেনে বলা হয়, দলীয় নেতৃত্বের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে— ‘বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন’


তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়— ‘১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী তারেক রহমান’


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শিরোনাম দিয়েছে— ‘১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিরোধী দলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন’। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘকাল ধরে ক্ষমতাসীন একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী এবং দেশের শক্তিশালী বিরোধী দলের নেতা তারেক রহমান প্রায় ১৭ বছর নির্বাসনের পর দেশে প্রত্যাবর্তন করেছেন।


এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ চলছে। অনেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য ইতিবাচক বার্তা বহন করে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শিরোনাম করেছে— ‘খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন: নির্বাসনের সময়টি যেমন ছিল’


ইন্ডিয়া টুডে লিখেছে— ‘খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দেশে ফিরেছেন: কেন এটি ভারতের জন্য ভালো খবর?’— শিরোনামে তারা বিষয়টি বিশ্লেষণ করেছে।


দ্য উইক তাদের প্রতিবেদনে শিরোনাম দেয়— ‘তারেক রহমানের ফেরা কি ভারতের জন্য ভালো খবর?’— এবং এ নিয়ে নিজস্ব বিশ্লেষণ তুলে ধরে।


কলকাতা-ভিত্তিক দৈনিক আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে— ‘সপরিবার বাংলাদেশে ফিরলেন তারেক রহমান! ১৭ বছর পর খালেদা-পুত্রের প্রত্যাবর্তন আশা জোগাচ্ছে বিএনপিকে’


এছাড়া পৃথক প্রতিবেদনে— ‘১৮ মাস কারাবাসের পর কেন, কোন পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়ে লন্ডনে যান তারেক, ফিরে দেখা ১৭ বছর আগের ঘটনাক্রম’— শিরোনামে গত ১৭ বছরের রাজনৈতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করেছে বাংলা ভাষার এই সংবাদমাধ্যমটি।











  এই ক্যাটেগরির আরো সংবাদ