
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এত জন আহত, নিহত এত— প্রায়ই এমন সংবাদ ভেসে আসে খবরের পাতায়। রান্নাঘরের গ্যাস লিক হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শীতে এই আশঙ্কা আরও বেড়ে যায়। তাই যারা রান্নার কাজে সিলিন্ডার ব্যবহার করেন তাদের সবসময় সচেতন থাকতে হবে।
অনেকসময় গ্যাস যে লিক হয়েছে তা টেরই পাওয়া যায় না। এমনকি সিলিন্ডারের পাইপ থেকে যে গ্যাস বের হচ্ছে তার গন্ধও অনেকে বুঝতে পারেন না। আর এতে ঘটে বিপদ। সহজ কিছু ঘরোয়া উপায়ে কিন্তু বোঝা সম্ভব গ্যাস লিক করেছে কি না। চলুন বিস্তারিত জেনে নিই-
সিলিন্ডার দাঁড় করিয়ে রাখুনগ্যাস ভর্তি সিলিন্ডার সবসময় সোজাভাবে দাঁড় করিয়ে রাখুন। সিলিন্ডার কখনোই শুইয়ে রাখবেন না। এতে চাপ সৃষ্টি হয় এবং গ্যাস লিক হওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়া রান্নাঘরের এমন জায়গায় সিলিন্ডার রাখবেন, যেখানে সহজে বায়ু চলাচল করে।