কাকে ইঙ্গিত করে ‘মূর্খ’ বললেন বুবলী

ডেল্টা টাইমস্ ডেস্ক:

বিনোদন

বছর শেষে আবার ভার্চ্যুয়াল বিবাদে জড়ালেন অপু বিশ্বাস ও শবনম ববুলী। সরাসরি নয়, একে অপরকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যের

2024-12-27T19:15:02+06:00
2024-12-27T19:15:02+06:00
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

কাকে ইঙ্গিত করে ‘মূর্খ’ বললেন বুবলী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৭:১৫ পিএম   (ভিজিট : ৫২৫)
বছর শেষে আবার ভার্চ্যুয়াল বিবাদে জড়ালেন অপু বিশ্বাস ও শবনম ববুলী। সরাসরি নয়, একে অপরকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মাধ্যমে বিবাদে জড়ানোর কথা জানান দিচ্ছেন তাঁরা। দুই তারকা ইঙ্গিতে নানান কথা বলছেন।

কয়েক বছর ধরে যেমনটা করে আসছেন। বছর শেষে অপু ও বুবলীর এসব পরোক্ষ বা সরাসরি বাহাস মোটেও ভালো চোখে দেখছেন না চলচ্চিত্র–সংশ্লিষ্টরাও। তাঁদের মতে, কোথায় তাঁদের কাজ নিয়ে আলোচনায় থাকার কথা, কিন্তু না; নিজেদের নিয়ে তর্ক, বাগ্‌বিতণ্ডা। এভাবে ব্যক্তিগত বিষয় নিয়ে বাহাস থাকলে ভক্তরা তাঁদের প্রতি শ্রদ্ধা হারাবেন, তাঁরাও একসময় হারাবেন সামাজিকভাবে গ্রহণযোগ্যতা—যা দুজনের কারও জন্যই কাম্য নয়।

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে চলচ্চিত্রে তিনি আলোচনায় আসেন। একটা সময় তাঁরা বিয়ে করে সংসারী হন। বনিবনা না হওয়াতে দুজনের সেই সংসারের বিচ্ছেদ ঘটে। এদিকে একসময় উড়োজাহাজের কেবিন ক্রু হিসেবে কাজ করা শবনম বুবলীর চলচ্চিত্রে আগমন শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। অপুর মতো বুবলীও একের পর এক শাকিবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন। একটা সময় শাকিবের সঙ্গে বুবলীর প্রেম-বিয়ের গল্প প্রকাশ্যে এলেও দুজনেরই কেউই তা স্বীকার করতেন না। তবে সন্তান জন্মের দুই বছর পর বুবলীর দাবি ছিল এ রকম, ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাঁদের সন্তান শেহজাদ খান বীরের। বনিবনা না হওয়াতে বুবলীর সঙ্গেও শাকিবের সম্পর্কের দূরত্ব তৈরির খবর প্রকাশ্যে আসে।

শাকিব খানকে ঘিরে কয়েক বছর ধরে অপু বিশ্বাস ও শবনম বুবলীর একটা দ্বন্দ্ব বরাবরই লেগে ছিল, তা এখনো আছেও। শাকিব অবশ্য সংবাদমাধ্যমে জানান, অপু-বুবলী দুজনেই তাঁর জীবনের অতীত। দুজনের কারও সঙ্গে তাঁর সম্পর্ক নেই।

শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়েছে ৬ বছরের বেশি সময় হতে চলছে। শাকিব খানকে বিয়ে এবং বুবলীকে কেন্দ্র করে বহু জলঘোলা হয়েছে তাঁদের নিয়ে। প্রায়ই বুবলী ও শাকিব খান প্রসঙ্গে কথা বলে আলোচনায় আসেন অপু। সম্প্রতি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আবারও সম্পর্ক নিয়ে কথা বলেন অভিনেত্রী।

অপু বিশ্বাস নাম উল্লেখ না করে বলেছেন, ‘আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। কারণ, যোগ্যতা এক দিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।’ মনে করা হচ্ছে, তাঁদের বলতে ঢাকাই সিনেমার আরেক নায়িকা বুবলীকেই ইঙ্গিত করেছেন এই অভিনেত্রী।


ডেল্টা টাইমস্ / এমকে












  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com