খোলামেলা পোশাকে বিতর্ক, অভিনেত্রী বললেন যা খুশি করতে পারি

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

‘কাজললতা’, ‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’ একাধিক ধারাবাহিকে অভিনয় করে কলকাতার দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।

2024-12-27T14:59:57+06:00
2024-12-27T14:59:57+06:00
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

খোলামেলা পোশাকে বিতর্ক, অভিনেত্রী বললেন যা খুশি করতে পারি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ২:৫৯ পিএম   (ভিজিট : ৫০২)
‘কাজললতা’, ‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’ একাধিক ধারাবাহিকে অভিনয় করে কলকাতার দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন  অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা সিরিয়াল ছেড়ে এবার হিন্দি সিরিয়ালের নায়িকা তিনি। 

সম্প্রতি ছুটি কাটাতে দুবাই পাড়ি দিয়েছেন দেবচন্দ্রিমা। সেখান থেকে নানা ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যাচ্ছে তাকে। এরই মধ্যে বিভিন্ন খোলামেলা পোশাকে দুবাইয়ের মনোরম পরিবেশ উপভোগ করেন তিনি। তারপর থেকেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ।

নেটিজেনদের সেই মন্তব্যের প্রভাব পড়েছে নায়িকার মনেও। ভারতীয় গণমাধ্যমে দেবচন্দ্রিমা বলেন, ‘আমার রুচি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ইচ্ছায় যা খুশি করতে পারি। সেখানে বাধা দেওয়ার কেউ নেই।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমার নতুন কাজের খুশিতে যেমন ভালো মন্তব্য করেন নেটিজেনরা, তেমন তাদের কিছু খারাপ লাগলেও বলার অধিকার অবশ্যই আছে। কিন্তু তার মানে সেই কটাক্ষ আমি গায়ে মাখব, মন খারাপ করব, এমনটা একেবারেই নয়।

ডেল্টা টাইমস/সিআর

  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com