‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন আর নেই

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও অসুস্থতা নয়, বরং

2023-12-31T13:52:15+06:00
2023-12-31T13:52:15+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

‘রাশ আওয়ার’ অভিনেতা টম উইলকিনসন আর নেই
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১:৫২ পিএম   (ভিজিট : ৩১৫)
প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন মারা গেছেন। যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তেমন কোনও অসুস্থতা নয়, বরং হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে তার পরিবার।

‘দ্য ফুল মন্টি’, ‘রাশ আওয়ার’, ‘শেক্‌সপিয়ার ইন লাভ’, ‘মিচেল ক্লেটন’-এর মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করা এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর।

১৯৪৮ সালে উত্তর ইংল্যান্ডে জন্ম টমের। গত শতকের সাতের দশকে ‘রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে’ যোগ দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক টিভি ড্রামা এবং ‘রাশ আওয়ার’, ‘শেক্‌সপিয়ার ইন লাভ’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘ব্যাটম্য়ান বিগিনস’-এর মতো নানা সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

তবে টম সবচেয়ে স্মরণীয় অভিনয় করেছিলেন ১৯৯৭ সালের কমেডি সিনেমা ‘দ্য ফুল মন্টি’তে। সিনেমাটির জন্য তিনি বাফটা পুরস্কার জিতেছিলেন।

২০০১ সালে ‘ইন দ্য বেডরুম’ ও ২০০৭ সালে ‘মিচেল ক্লেন্টন’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ মোট ছয়টি বাফটা মনোনয়ন ও দুটি অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০০৯ সালে গোল্ডেন গ্লোব জিতেছিলেন টম উইলকিনসন।

২০০৮ সালে এইচবিও সিরিজ ‘জন অ্যাডামস’-এর বেঞ্জামিন ফ্রাঙ্কলিন চরিত্রের জন্য তিনি এমি অ্যাওয়ার্ড পান। সূত্র: বিবিসি

ডেল্টা টাইমস/সিআর/একে









  এই ক্যাটেগরির আরো সংবাদ