থালাপতি বিজয়কে জুতা নিক্ষেপ!

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

ভারতের দক্ষিণী তারকা থালাপতি বিজয়কে জুতা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নায়ের অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তের শেষকৃত্যে শ্রদ্ধা

2023-12-30T16:39:48+06:00
2023-12-30T16:39:48+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

থালাপতি বিজয়কে জুতা নিক্ষেপ!
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৪০৮)
ভারতের দক্ষিণী তারকা থালাপতি বিজয়কে জুতা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নায়ের অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তের শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন বিব্রতকর ঘটনার কবলে পরেন বিজয়।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তের শেষকৃত্যে শেষশ্রদ্ধায় অভিনেতা থালাপতি বিজয়কে জুতা নিক্ষেপের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্য দিয়ে হাঁটছিলেন অভিনেতা থালাপতি বিজয়। হঠাৎই একটা জুতা অভিনেতার দিকে ছোড়া হলে তা তার মুখে আঘাত লাগে।

ভিডিওতে আরো দেখা যাচ্ছে, জুতা এসে লাগার পরও থালাপতি বিজয় আর পিছনের দিকে ফিরে তাকাননি। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি জুতাটি যে দিক থেকে এসেছিল, সেদিকেই আবার ছুড়ে দেন। তবে কেন থালাপতি বিজয়কে টার্গেট করা হয়েছিল, তা স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

এমনকি অভিনেতা অজিতের ফ্যানক্লাবে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একজন লিখেছেন, ‘আমরা অজিত ভক্তরা বিজয়ের প্রতি এই অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। যেই হোক না কেন, আমাদের সম্মান করা উচিত। অভিনেতা বিজয়ের দিকে জুতা ছুড়ে দেওয়ার ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়।

যদিও এর আগে অভিনেতা বিজয় এবং অজিতের ভক্তরা নিজেদের মধ্যে বহুবার সোশ্যাল মিডিয়ায় সংঘর্ষে লিপ্ত হয়েছেন।


ডেল্টা টাইমস/সিআর/জেএইচ









  এই ক্যাটেগরির আরো সংবাদ